পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার : অস্ত্র ও গুলি উদ্ধার

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি : কালবেলা
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোর গ্যাং ‘ফল সোহেল গ্রুপ’ এর মূল হোতা সোহেল ওরফে ফল সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মঠবাড়িয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- জেলার মঠবাড়িয়া উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের মৃত. চানমিয়া মাঝির ছেলে সোহেল ওরফে ফল সোহেল (২৭), একই উপজেলার বহেরা তলা গ্রামের নূর আলম মাতুব্বরের ছেলে এনামুল হক রনি (২৮), দক্ষিণ মিঠাখালী গ্রামের মো. কামাল সরদারের ছেলে হাসান সরদার (২৯), চিত্রা পাতাকাটা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে আখতারুজ্জামান নিজাম (৩৪), মঠবাড়িয়া গ্রামের আ. হক হাওলাদারের ছেলে রিয়াজ (২১), বকসির ঘটিচোরা গ্রামের মজিদ খানের ছেলে বেল্লাল খান (৩৮), উত্তর মিঠাখালী গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে লাবু বেপারী (২৪), জানখালী গ্রামের মৃত. তোতাম্বর আলী আকনের ছেলে সাবেক ইউপি সদস্য মো. বেলায়েত আকন (৫৫), মৃত আজিজুর রহমান গোলদারের ছেলে মো. রেদোয়ান গোলদার (৪২), পৌরসভার নূর মোহাম্মদের ছেলে মিলন (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌরসভার সামনের সড়কে ৬ নভেম্বর রাতে পুলিশ কিশোর গ্যাং নেতা সোহেল ওরফে ফল সোহেল কে মঠবাড়িয়া থানার একটি মামলায় গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় কিশোর গ্যাং এর প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য পুলিশের ওপর আক্রমণ ও হামলা চালিয়ে সোহেলকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এরপরই জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দল মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতা সোহেল ওরফে ফল সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এ সময় সোহেলের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং কিশোর গ্যাং সদস্য রেদয়োন হালদারের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান আরও জানান, গ্রেপ্তার সোহেল ওরফে ফল সোহেলের নামে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা রয়েছে। মঠবাড়িয়া উপজেলায় সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম হচ্ছে এই ‘ফল সোহেল গ্রুপ’। গ্রেপ্তারদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। সোহেল ও ফল সোহেলের বিরুদ্ধে ডিবি ওসি হত্যা চেষ্টা মামলাসহ ১৮ মামলা রয়েছে। এই কিশোর গ্যাংসহ অন্য সব কিশোর গ্যাংদের রোধে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X