রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অবরোধ সমর্থনে যাত্রীবাহী বাস-ট্রাক ভাঙচুর

বাস-ট্রাক ভাঙচুুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন পুুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
বাস-ট্রাক ভাঙচুুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন পুুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

রাজশাহীতে অবরোধের সমর্থনে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

পুঠিয়া থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এ সময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাঙচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাঙচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

এদিকে তৃতীয় দফার অবরোধে বুধবারও রাজশাহীতে ঢিলে-ঢালা পালিত হয়েছে। সকাল থেকেই চলছে ছোটখাটো যানবাহন চলাচল স্বাভাবিক আছে। ছেড়ে গেছে আন্তঃজেলা বাসও। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এদিকে অন্যান্য দিনের মতো নগরীর প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো। বিভিন্ন স্থানে তারা অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশও করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X