চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না, বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এটি হবে বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে।

‎শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করতেন না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, তাদের নেত্রীসহ দলবলে ভারতে পালিয়ে যাওয়ার পরও কোন কারণে তারা সে দল করবেন। দেশের মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হবে। এ দেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে।

তিনি আরও বলেন, যারা অন্য কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাবে বলে এটা কখনও আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের সবার সমমর্যাদায় বিশ্বাস করি। এ দেশে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এ দেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে।

স্থায়ী কমিটির সদস্য বলেন, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম এবং থাকতে চাই। আমাদের আর কোনোদিন ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু, নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করি না। তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে ভোট চাইবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১১

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১২

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৩

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৪

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৫

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৬

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৭

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৮

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

২০
X