শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

বরিশাল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বরিশাল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকচাপায় ইউপি সদস্য চন্দ্র হাওলাদার (৫৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ দুজন। আজ বুধবার (৮ নভেম্বর) বাকেরগঞ্জ-বরগুনা সড়কের মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া শিংবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দ্র হাওলাদার উপজেলার ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং কিসমতপুর গ্রামের বিরাজ মোহন হাওলাদারের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও স্থানীয় বাসিন্দা মো. নুরুজ্জামান। গুরুতর আহত সেলিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নুরুজ্জামানকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সড়কের পাশে ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ নুরুজ্জামান দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক ইউপি সদস্য চন্দ্র হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। সম্ভবত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X