বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ

আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে পোশাক শ্রমিকদের আন্দোলনের চেষ্টা। ছবি : কালবেলা
আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে পোশাক শ্রমিকদের আন্দোলনের চেষ্টা। ছবি : কালবেলা

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। ঘোষিত মজুরিতে অসন্তোষ প্রকাশ করে আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় বিক্ষোভের চেষ্টা করে। প্রথমে কার্ড পাঞ্চ করে অফিসে ঢুকলেও কিছুক্ষণ পরই রাস্তায় নেমে আসলে ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়।

এ ছাড়া আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানায়, আজ বুধবার (৮ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় আসেন। অধিকাংশ কারখানায় কাজ শুরু করেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। এসব কারখানার মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা নিজে থেকেই বের হয়ে যান। কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।

জামগড়া এলাকার হলিউড গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের এক শ্রমিক বলেন, মজুরি যতটুকু বাড়ানো হয়েছে এটা অযৌক্তিক। এটা আমরা মানি না। বেতন বাড়াতে হবে। এই বেতনে আমরা কাজ করব না।

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কারখানায় এলেও অধিকাংশ ফ্লোরে কাজ বন্ধ রাখেন তারা। বেলা ১১টার দিকে কিছু শ্রমিক বাইরে বের হয়ে কারখানা চত্বরে জড়ো হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার কিছুক্ষণ পর ওই এলাকায় শ্রমিকরা কারখানার সামনের আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আড়াইটার দিকে নরসিংহপুর এলাকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে আবারও জড়ো হতে থাকেন শ্রমিকরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে অনেক কারখানা ছুটি দেওয়া হয়। পরে শ্রমিকরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ চেষ্টা করলে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১০

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১১

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১২

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৩

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৪

মেসির পেনাল্টি মিস 

১৫

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৬

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৭

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৮

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৯

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

২০
X