ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৪:৫৫ এএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে ফরিদপুর

পদ্মা সেতু । ছবি : সংগৃহীত
পদ্মা সেতু । ছবি : সংগৃহীত

ফরিদপুর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের সোপান পদ্মা সেতু। যার ওপর ভর করে ঘুরে দাঁড়াচ্ছে উন্নয়ন দৌড়ে দীর্ঘ সময় ধরে পিছিয়ে পড়া জনপদ ফরিদপুর। এরইমধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে নানা খাতে। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরুর পর থেকেই পরিবর্তন আসতে থাকে ফরিদপুরে। প্রথমেই বাড়তে শুরু করে জমির মূল্য। বিশেষ করে পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করায় ওই সব এলাকায় জমির মূল্য বেড়ে গেছে কয়েকগুণ। সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় হামীম গ্রুপ, আকিজ গ্রুপসহ বিভিন্ন বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে জমি ক্রয় করতে শুরু করে। এতে করে ওই সব এলাকায় জমির মূল্য বেড়েছে কয়েক গুণ।

ভাঙ্গা এলাকার আবুল কাসেম ও সরোয়ার হোসেন জানান, ভাঙ্গা বিভিন্ন এলাকায় প্রতি শতাংশ তিন লাখ টাকার জমি এখন ১০ থেকে ১২ লাখ টাকায়ও মিলছে না।

স্থানীয়দের দাবি, গত এক বছরে আমূল পরিবর্তন এসেছে যোগাযোগ ব্যবস্থায়।

সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকার সুরুজ মিয়া বলেন, আগে এক সময় পদ্মা নদী পাড়ি দিয়ে ঢাকায় যেতে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগতো। এখন মাত্র দুই ঘণ্টায় ঢাকায় যাওয়া যায়। দিনে দিনে গিয়ে কাজ শেষ করে ফিরে আসা যায়।

বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকদের যে উন্নয়ন হয়েছে, সেটাকে রেনেসাঁ বলতে পারেন। মালিক-শ্রমিকরা পরিবহনের ট্রিপ বাড়ার কারণে বাড়তি উপার্জন করছেন। বিগত দিনে বরাবরই ক্ষতির মুখে থাকা পরিবহন শিল্প এখন লাভজনক খাতে পরিণত হয়েছে।

ফরিদপুরের অনেক কৃষক এখন এখানকার উৎপাদিত কৃষি পণ্য সহজে পদ্মা সেতু ব্যবহার করে ঢাকায় নিচ্ছেন।

কানাইপুরের কৃষক আলম ব্যাপারী জানান, তার জমিতে উৎপাদিত কৃষি পণ্য এখন ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানোয় ন্যায্য মূল্য পাচ্ছেন তিনি।

শিক্ষক দীপঙ্কর পোদ্দার অপু জানান, এক সময় অনেক অভিভাবক তদের সন্তানদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের কথা বিবেচনা করে উচ্চ শিক্ষায় ঢাকায় পাঠাতো না। এখন স্বল্প সময়ে যাতায়াত করতে পারায় অনেকেই তাদের সন্তানদের এখন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন।

আর ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, পদ্মা সেতু নির্মাণে সব সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। এতে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতুর ফলে ফরিদপুর অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে, যার সুফল পেতে শুরু করছে এ অঞ্চলের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X