জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মোকারম হোসেন দেওয়ান। ছবি : কালবেলা
গ্রেপ্তার মোকারম হোসেন দেওয়ান। ছবি : কালবেলা

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার রাত ২টার দিকে জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনকে গ্রেপ্তার করে র‌্যাব।

রোববার (১২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাজাপ্রাপ্ত লিটন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের মেহেদী হাসান দেওয়ানের ছেলে। পরে র‌্যাব তাকে বদলগাছি থানা পুলিশে সোপর্দ করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ জুলাই পাঁচবিবির বাগজানা এলাকা থেকে নেশা জাতীয় মাদকের ইনজেকশনসহ লিটনকে র‌্যাব গ্রেপ্তার করে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলার বিচারে সাক্ষ্য প্রমাণ শেষে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন লিটনকে যাবজ্জীবন সাজা দেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১০

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১১

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১২

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৩

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৫

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৬

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

১৭

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

১৮

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

১৯

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

২০
X