কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:৩১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু: পর্যটন ঘিরে জেগেছে কুয়াকাটার অর্থনীতি

পদ্মা বহুমুখী সেতু। ফাইল ছবি
পদ্মা বহুমুখী সেতু। ফাইল ছবি

‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে পদ্মা সেতুর চালু হবার পর যাতায়াতে সময় কম লাগায় সে সংখ্যা আগের চাইতে বেড়েছে। ফলে এ অঞ্চলের হোটেল মোটেলগুলোতে ব্যবসায় গতি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি মাছ পাঠানোর খরচ কমে যাওয়ায় এ খাতের ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

আলিপুর ও মহিপুরের মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু দিয়ে ঢাকায় মাছ পাঠাতে এখন সময় আগের চাইতে অর্ধেক লাগছে। এখন আর মাছ পঁচে না; গুণাগুণ বজায় থাকায় দামও ‘বেশি’ পাচ্ছেন তারা। তবে সৈকতে ঘুরতে যাওয়াদের জন্য তেমন সুযোগ সুবিধা বাড়েনি বলেও অভিযোগ রয়েছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা'র সেক্রেটারি কে এম জহির বলেন, ‘পদ্মা সেতুর কারণে যাতায়াতে সময় কম লাগায় কুয়াকাটা সৈকতে লোকজন বেশি আসছে। এটি আমাদের জন্য আর্শীবাদ। আমরাও পর্যটকদের সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছি।’

কুয়াকাটায় ঘুরতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সমুদ্র সৈকতের আশেপাশে ভালো মানের খাবারের দোকান নেই। হোটেল-মোটেলগুলোতে চাপ বাড়লে কর্তৃপক্ষ ভাড়াও বাড়িয়ে দেন। আশেপাশে নেই কোনো বিনোদন কেন্দ্রও। পাশাপাশি সৈকতে বিভিন্ন প্লাস্টিকের বোতল ও ময়লা পড়ে থাকে, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক এন এম আজাদ বলেন, ‘মাত্র ৬ ঘণ্টায় মিরপুর থেকে কুয়াকাটা আসলাম। এটা সম্ভব হয়েছে একমাত্র পদ্মা সেতুর কারণে। তবে সৈকতের আশেপাশের পরিবেশ তেমন ভালো নয়।’

পদ্মা সেতু হওয়ার ফলে পর্যটক বাড়ায় বেচাকেনা বেড়েছে বলে সৈকতে ফুচকা বিক্রেতা বেল্লাল জানান। তিনি বলেন, ‘আগে প্রতিদিন ৫০০ টাকা বিক্রি করতে কষ্ট হত এখন তা দ্বিগুণ হয়েছে।’

‘মায়ের দোয়া’ আচার দোকানের মালিক মো. আলমগীর বলেন, ‘রোজার ঈদে এক রাতে আমার দোকানে এক লাখ টাকা বিক্রি হয়েছে। পদ্মা সেতু চালুর পরে এটি আমার রেকর্ড। সত্যিই পদ্মা সেতু আমাদের জন্য অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।’

কুয়াকাটা সি ট্যুর এন্ড ট্রাভেলসর পরিচালক হোসাইন আমির বলেন, ‘পদ্মা সেতু হওয়ার ফলে প্রতিনিয়ত ট্যুরিস্ট কুয়াকাটা ভ্রমণে আসে। এখন সারা বছর আমাদের ব্যস্ততা থাকে।’

আবাসিক হোটেল খাঁন প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খাঁন জানান, পদ্মা সেতু হওয়ার পরপরই তাদের হোটেলের রুম রিজার্ভেশন বৃদ্ধি পেয়েছে।

পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো উচিত কিনা এমন প্রশ্নে কনফিডেন্স ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদ বলেন, ‘লোকজনের ভিড় বাড়ায় প্রতিনিয়তই আমাদের ব্যস্ততা বাড়ছে। পদ্মা সেতু অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে; এখন আমাদের দরকার পর্যটকদের ধরে রাখা। এর জন্য তাদের সুযোগ সুবিধা বাড়ানো উচিত।’

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সেক্রেটারি মোতাবেল শরীফ বলেন, পর্যটকদের ভিড় বেড়েছে। মাঝে মাঝে তাদের সামাল দেওয়া কষ্ট হয়ে ওঠে। তখন কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে সেবা দিতে হয়।

তবে কুয়াকাটায় আরও উন্নত মানের হোটেল মোটেল হওয়া দরকার বলে মনে করেন তিনি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘পদ্মা সেতু খুলে দেওয়ার পর এখন সারা বছরই পর্যটকদের উপস্থিতি ভালো থাকে। তবে বিশেষ দিসবগুলোতে তা তিনগুণ বেড়ে যায়। তখন আমরা আমাদের ফোর্স বাড়িয়ে দেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X