বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

শাকিব খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
শাকিব খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীরের’ জীবনী অবলম্বনে নির্মিত হতে চলেছে এক আলোড়ন সৃষ্টিকারী সিনেমা। যেখানে ভয়ংকর কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে। আর তার বিপরীতে থাকছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এমন গুঞ্জনে ইতোমধ্যেই তোলপাড় সিনে দুনিয়া।

সাম্প্রতিক সময়ে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ায় তিনি প্রযোজকদেরও পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। তাই এই সুপারস্টারকে নিয়ে প্রযোজকরা বড় বাজেটে সিনেমা নির্মাণে আগ্রহী।

এরই ধারাবাহিকতায় নতুন এক নারী প্রযোজকের প্রযোজনায় নির্মিত হতে চলেছে এই সিনেমা। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম। তবে ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে নির্মাতার। আর এখানেই শেষ নয়, সিনেমার বাজেট যেহেতু বড় তাই সিনেমার নির্মাণ প্রতিষ্ঠান নায়িকা নিতে চাচ্ছেন বলিউড থেকে।

গুঞ্জন শোনা যাচ্ছে, যদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হন তাহলে তারা প্রিয়াঙ্কাকেই কাস্টিং করতে রাজি আছেন তারা। তবে এ তথ্যটি এখনো পর্যন্ত শুধুই একটি গুঞ্জন । যদি এটি সত্যি হয় তাহলে এটিই হবে বাংলা সিনেমার ইতিহাসের এক বড় চমক।

জানা যায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

চলচ্চিত্রটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং গল্পের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন মেজবাউদ্দিন সুমন।

তবে শাকিবের বিপরীতে আর কারা এ সিনেমায় অভিনয় করছেন এ বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করেননি নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X