ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।

তার মতো এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছেন সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছে না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে ফের ফরম ফিলআপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে সঙ্গে কৃষি ও ট্রেড-২ মিলে ৩ বিষয়ে ফেল আসছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোনো সমাধান হচ্ছে না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানান, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল আসছে। এখন নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কীভাবে দুই বিষয়ে ফেল আসে। এমন প্রশ্নের উত্তর খুঁজছে সে ও তার অভিভাবকরা।

এমন সমস্যা নিয়ে অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে অন্য কয়েকজন শিক্ষকরা জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X