মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী

খুলনায় জনসভায় কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভির ফেসবুক থেকে নেওয়া
খুলনায় জনসভায় কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভির ফেসবুক থেকে নেওয়া

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় দেশে উন্নয়ন হয়েছে। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়নটা এখন দৃশ্যমান। আর বিএনপির কাজ হচ্ছে ধ্বংস করা আর আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, একটা সময় বিএনপি ক্ষমতায় এসে মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার তা চালু করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জনগণের উন্নয়ন হয়। বিএনপির কাজই হচ্ছে ধ্বংস করা। বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারাই হচ্ছে বিএনপি-জামায়াতের কাজ।

খুলনাবাসীকে প্রধানমন্ত্রী আরও বলেন, খুলনায় আওয়ামী সরকার অনেক উন্নয়ন করেছে। তারপরও আজ যেগুলো উদ্বোধন করা হলো সেগুলো খুলনাবাসীর জন্য উপহার।

এর আগে বেলা পৌনে ৩টায় খুলনায় সার্কিট হাউস মাঠে খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় যোগ দেন শেখ হাসিনা।

এদিন সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নগরজুড়ে সাজ সাজ রব।

এদিকে জনসভাস্থল ও তার আশপাশের এলাকায় মানুষের চাপ নিয়ন্ত্রণে ও প্রধানমন্ত্রীর জনসভা বেশি মানুষের কাছে পৌঁছে দিতে মহানগরীতে বসানো হয়েছে ২০টি ডিজিটাল এলইডি স্ক্রিন।

জনসভা এলাকার চারদিকে বসানো হয়েছে এ স্ক্রিনগুলো। এ ছাড়া ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে খুলনা নগরীকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X