রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অপরাধ ও প্রতিকার আইনে রাঙামাটিতে প্রথম মামলা

রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা
রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে রাঙামাটিতে প্রথম মামলা হয়েছে। রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন রাঙামাটির লংগদুর এক বাসিন্দা। জমিসংক্রান্ত এ মামলায় বিবাদী করা হয়েছে আপন চার ভাই, মৌজা হেডম্যান ও ডিসি অফিসের কানুনগোকে।

রোববার (১২ নভেম্বর) রাঙামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার মামলাটি আমলে নিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হলেন জেলার লংগদু উপজেলার রাঙাপানি ছড়া গ্রামের মৃত হংসমুনি চাকমা। আসামিরা হলেন- নির নক্স চাকমা, যুব নক্স চাকমা, কুব নক্স চাকমা ও কমল বিকাশ চাকমা। তারা সবাই একই গ্রামের সুরেন্দ্র কুমার চাকমার সন্তান।

অন্য আসামি দুজন হলেন রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের এসএ শাখার কানুনগো মিলন কান্তি চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান অমিয় কান্তি খিসা।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিবরণ চাকমা জানান, ‘রাঙামাটি লংগদুর উপজেলার একটি জায়গার অনেকজন উত্তরাধিকার থাকা শর্তেও চার ব্যক্তি নিজেদের নামে নামজারি করেছেন। এ ঘটনার তথ্য গোপনকারী ও জড়িত হিসেবে ডিসি অফিসের কানুনগো এবং স্থানীয় মৌজা হেডম্যানকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি কোতোয়ালিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এটি রাঙামাটিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩- এর প্রথম মামলা।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন পাসের পর রাঙামাটিতে এই প্রথম মামলা হলো।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X