চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় দুই ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড

সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হলুদিয়া মাস্টার বাড়ির দেলোয়ার হোসেন মজুমদারের ছেলে মো. মোক্তার হোসেন (৩৬) ও একই এলাকার মো. শরবত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৪)। রায় ঘোষণার সময় সাইফুল ইসলাম উপস্থিত থাকলেও আসামি মোক্তার হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাংলাবাজার রামগড় এলাকায় মো. মোক্তার হোসেন ও সাইফুল ইসলামকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের নায়েব সুবেদার মো. কামাল বাদী হয়ে ওইদিন ভূজপুর থানায় মামলা করেন। ২০২২ সালের ৩ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এই মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১০

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১১

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৩

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৬

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৯

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

২০
X