মোহনগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ ও মানুষের উন্নয়ন হয় : সাজ্জাদুল হাসান এমপি

মতবিনিময় সভায় সাজ্জাদুল হাসান এমপি। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় সাজ্জাদুল হাসান এমপি। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ দেশের মানুষ আগুনসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশের চিত্র। নেত্রকোনাতেও অভাবনীয় উন্নয়ন হয়েছে। তাই আমি মনে করি, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে নৌকায় ভোট দেওয়া আমাদের দায়িত্ব।

সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাজী মজিবুর রহমান (কাঁচা মিয়া), স্থানীয় চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ১নং ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক, জেলা পরিষদ সদস্য সোহেল রানাসহ আরও অনেকেই।

এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ। সাজ্জাদুল হাসানের আগমন উপলক্ষে ৪নং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ মতবিনিময় সভায় উপস্থিত হন। অনুষ্ঠান শেষে সাজ্জাদুল হাসান এমপি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং নৌকার জন্য ভোট চেয়ে গণসংযোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

১০

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

১১

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১২

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

১৩

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

১৪

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

১৫

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

১৬

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

১৭

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১৮

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

১৯

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

২০
X