হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দুই মেয়েসহ মায়ের রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই মেয়েসহ মায়ের রহস্যজনক মৃত্যু। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের হোসেনপুরে দুই মেয়েসহ মায়ের রহস্যজনক মৃত্যু। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই মেয়েসহ মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নিজ ঘরে তাদের লাশ পাওয়া যায়।

হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বসুরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে মোহনার এক বান্ধবী বাড়িতে গিয়ে মোহনাকে খুঁজতে গেলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে যান।

সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন জানান, ‘সকাল ১০টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে আমি ঘটনা জানতে পারেন। পরে বাড়িতে গিয়ে তিনজনের লাশ দেখতে পাই। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মোহনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ‘ঘরের দরজা খোলা ছিল। সকালে মোহনার বান্ধবী বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পায়। এরপরই ঘটনাটি জানাজানি হয়।’

তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি উল্লেখ করে পুলিশ সুপার জানান, ‘ঘরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি। এরপরও আমরা ঘটনাটি হত্যাকাণ্ড বলেই বেশি আশঙ্কা করছি। সিআইডির ফরেনসিক টিমের সংগৃহীত আলামত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত ঘটনা জানা যাবে।’

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার আরও জানান, ‘সন্দেহভাজনদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। এটি হত্যাকাণ্ড হলে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।’

তিনি জানান, ‘তাসলিমার স্বামী মঞ্জিল মিয়া ২০১৭ সাল থেকে সৌদি আরবে রয়েছেন। এ সময়ের মধ্যে তিনি বাড়িতে এসেছেন বলে কেউ জানায়নি।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১০

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১২

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৩

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৫

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৬

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৭

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

২০
X