সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে স্থাপিত হলো স্মার্ট ডাস্টবিন

দুর্গন্ধমুক্ত শহর গড়তে ডিজিটাল স্মার্ট ডাস্টবিন স্থাপন। ছবি : কালবেলা
দুর্গন্ধমুক্ত শহর গড়তে ডিজিটাল স্মার্ট ডাস্টবিন স্থাপন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ পৌর এলাকায় স্থাপন করা হলো সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত সেকেন্ডারি ট্রান্সফর স্টেশন (এসটিএস) স্মার্ট ডিজিটাল ডাস্টবিন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র এসএস রোডস্থ বড় বাজার এলাকায় এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ডিজিটাল স্মার্ট ডাস্টবিনটির উদ্বোধন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল ইসলাম, প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, মো. আরজুসহ পৌর কর্মকর্তারা ও বড় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ ডাস্টবিনের উদ্ভাবনকারী মোস্তফা কামাল জানান, প্রায় দুই বছর আগে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার উদ্যোগে শহরের মুজিব সড়কে প্রথম ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। এরপর থানার দ্বিতীয় ডিজিটাল ডাস্টবিন স্থাপন হয় সদর থানার সামনে। এক বছরের গ্যারান্টি ও ৪ বছরের ওয়ারেন্টিযুক্ত এ দুটি ডিজিটাল ডাস্টবিন সফলতা পেয়েছে এবং পৌরবাসীর মাঝে সাড়া ফেলেছে। শহর পরিচ্ছন্ন রাখতে ও দুর্গন্ধমুক্ত শহর গড়তে এবার ডিজিটাল স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হলো।

ডাস্টবিনের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, এ ডাস্টবিনে ময়লা থাকবে বাক্সে আবদ্ধ। বাক্সের কাছাকাছি গেলে অটোমেটিকের সাঁটার খুলে যাবে। ভেতরে ময়লা ফেলে সরে গেলে সাঁটার বন্ধ হবে। ফলে কোনো প্রকার গন্ধ ছড়াবে না। বাক্সটি ময়লা ভর্তি হলে পৌরসভার ট্রাক এসে ডাস্টবিনের কাছে দাঁড় করিয়ে অটোমেটিক মেশিনে সুইচ টিপে দিলে বাক্সটি ধীরে ধীরে উপরে উঠে ট্রাকে ময়লা ঢেলে দেবে। আবার সুইচ টিপলে বাক্সটি যথাস্থানে চলে যাবে। এর ফলে ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না গন্ধও ছড়াবে না।

সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, আমরা পরিচ্ছন্ন শহর গড়তে বিভিন্ন স্থানে ডিজিটাল ডাস্টবিন স্থাপন করছি। মানুষ যাতে এটিকে ঠিকমতো ব্যবহার করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X