গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমান গ্রেপ্তার

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। ছবি : সংগৃহীত
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩৭) রাজবাড়ী সদর থানার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থতির ব্যাঘাত ঘটাতে তারা আক্রমণাত্মক হয়ে পুলিশ, সাংবাদিক ও সাধারণ পথচারীদের ওপর হামলা চালায়। এ সময় তারা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাসহ কয়েকজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামায় ৭৮ নম্বর আসামি ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাড. আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে আজ দুপুর ১টায় দিকে ঢাকার একটি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X