সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ২ মাসের মাথায় স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সিলেটে বিয়ের দুই মাসের মাথায় স্বামীর নির্যাতনে পপি বেগম (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ নভেম্বর) রাতে নগরীর শেখঘাট এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী ও ভাসুরকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পপির বোনজামাই নিখোঁজ রয়েছেন। মৃত পপি বেগম শাহপরাণ থানাধীন মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকায় অলফু মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পপি বেগম তার স্বামী মিঠন মিয়ার সঙ্গে শেখঘাট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। বসতঘরে ঝুলন্ত অবস্থায় পপিকে দেখতে পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মিঠন, ভাসুর সুহেল মিয়া ও পপির বোনজামাই। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন পপির বাবা ও আত্মীয়স্বজনরা। পপিকে নির্যাতন করে মারা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।

আটকরা হলেন, মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার বড় বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে মিঠন মিয়া ও সুহেল মিয়া।

পপির বাবা অলফু মিয়া বলেন, আমার মেয়েকে নির্যাতন করা হয়েছে। গতকাল আমাদের বাসায় ছিল সে। বিকেলে তার স্বামীর বাসায় যায় এবং রাতে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১০

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১১

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১২

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৩

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৪

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৫

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৬

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৭

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৮

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৯

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

২০
X