চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জান্নাতুল ফিরেছে মায়ের বুকে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ১৬ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ জান্নাতুল নাঈমা তাসনিমা নামের অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। বুধবার (১৫ নভেম্বর) সীতাকুণ্ড থানার পাথরপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে প্রধান অভিযুক্ত মো. শাকিলকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শাকিল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। বর্তমানে চান্দগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শাকিল জান্নাতুল নাঈমাকে পছন্দ করত। বন্ধুদের পরামর্শে সে নাঈমাকে তুলে নেওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে অবস্থান নেয়। এ সময় জান্নাতুল নাঈমা কোচিং শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছিল। পরে মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে অটোরিকশায় তুকে নিয়ে যায় শাকিল ও তার বখাটে বন্ধুরা। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর কালবেলাকে বলেন, এ ঘটনায় নারী নির্যাতন দমন আইনে মামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে জড়িতদের শনাক্ত করে শাকিলকে গ্রেপ্তার করেছি। তবে তার তিন বন্ধু ও সিএনজি অটোরিকশা চালককে আটক করা যায়নি। তবে অটোরিকশা জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১০

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৩

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৪

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৫

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৬

ছেলের হাতে বাবা খুন

১৭

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৮

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৯

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
X