তানভীর চৌধুরী, ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে আমনের বাম্পার ফলনেও মলিন কৃষকদের মুখ

রোপা আমন ধান। ছবি : কালবেলা
রোপা আমন ধান। ছবি : কালবেলা

ফেনীতে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলাজুড়ে মাঠে মাঠে চলছে এখন ধান কাটার উৎসব। চাষি ও মৌসুমি ধান কাটার শ্রমিকদের পদচারণায় মুখর পুরো ফেনী। জেলার ছয় উপজেলায় এবার রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন।

একদিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ, অন্যদিকে ধানের ফলন হয়েছে বাম্পার। তবুও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় মন ভালো নেই কৃষকদের। জেলার একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল উৎপাদন হবে এবার তবে আগের চেয়ে খরচ বেড়ে গেছে অনেক বেশি। ফলে কৃষকরা ধান ও চালের ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জেলায় মাঠ থেকে কৃষকরা প্রতি মণ ধান বিক্রি করছেন ১ হাজার থেকে ১১০০ টাকায়। খাদ্যগুদামে প্রতি মণ ধান কেনা হচ্ছে ১ হাজার ২০০ টাকা করে।

এদিকে জেলার অনেক প্রান্তিক কৃষকদের অভিযোগ, সরকারের দেওয়া সার ও বীজ সঠিকভাবে পাইনি তারা। সরকার কৃষকদের জন্য সার ও বীজ দিলেও জনপ্রতিনিধিরা তা সঠিকভাবে বণ্টন করেনি প্রকৃত কৃষকদের মাঝে।

কৃষক মো. তফজল মিয়া বলেন, এবার ১০ কানি আমন ধান করেছি বীজতলা থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে। ফলন ভালো হয়েছে সত্য তবে ব্যয়ের সাথে আয়ের হিসাব মিলছে না। এক কেজি গরুর মাংস কিনতে হলে একমন ধান বিক্রি করতে হবে। তাহলে আমরা খাব কি চলবো কিভাবে।

আরেক প্রান্তিক কৃষক ইসহাক মিয়া বলেন, সারের দাম বেশি, কামলার দাম বেশি, বলতে গেলে কৃষি ক্ষেত্রে সবকিছুর দাম বেড়ে হয়েছে দ্বিগুণ কিন্তু ধানের দাম তেমন একটা বাড়েনি। লোকসান দিয়ে তো আর চাষ করা সম্ভব নয়। এভাবে হলে চাষাবাদ ছেড়ে দিতে হবে। সরকারের দেওয়া বীজ এবং সার আমরা পাইনা অথচ এই এলাকায় আমরা প্রকৃত কৃষক।

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ফেনী জেলায় এবার প্রায় ৬৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে যা লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এরই মধ্যে আমন ধান কাটতে শুরু করেছে প্রান্তিক কৃষকেরা ইতোমধ্যে ৩০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। আমনের এমন বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকদের, কারণ খরচের সঙ্গে উৎপাদনের হিসেব মিলছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১০

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১১

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১২

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৩

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৪

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৫

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৬

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৭

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৮

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

২০
X