আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার পর এমপি মনোনয়নপ্রত্যাশী মোস্তাকিমের নেতৃত্বে আনন্দ মিছিল

তপশিল ঘোষণার পর এমপি মনোনয়নপ্রত্যাশী মোস্তাকিমের নেতৃত্বে আনন্দ মিছিল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়নপ্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এবিএম মোস্তাকিমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নড়েরাবাদ, চাম্পাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

তপশিল ঘোষণার পরে আনন্দ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়নপ্রত্যাশী মোস্তাকিম বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাতসহ একটি চক্র আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আপনারা কেউ ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সকল ষড়যন্ত্র ও অপশক্তি প্রতিহত করে যাব। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীলা তালুকদার, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন তমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, আওয়ামী লীগ নেতা পরেশ অধিকারী, তবিবুর রহমান, রজব আলী, ইদ্রিস আলী, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X