বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আনন্দ মিছিলে সাবেক ইউপি সদস্যকে চড় মারলেন এমপি

সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ছবি : সংগৃহীত
সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ছবি : সংগৃহীত

নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী জনসম্মুখে সাবেক ইউপি সদস্যকে থাপ্পড় মেরেছেন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর থাপ্পড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর আগেও এক শিশুর সঙ্গে একই ধরনের আচরণ করতে দেখা যায় এই সংসদ সদস্যকে।

সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী চলতি বছরের সেপ্টেম্বর মাসের নাটোর-৪ আসনের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীদের নিয়ে বনপাড়া বাজারে একটি আনন্দ মিছিলে উল্লাস করছিলেন। মিছিলের একপর্যায়ে সংসদ সদস্যর কাছে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন সাবেক ইউপি সদস্য ফেরদৌস। এ সময় মেজাজ হারিয়ে এমপি সিদ্দিক পাটোয়ারী বাম হাত দিয়ে ওই নেতাকে ধাপ্পড় মারেন। থাপ্পড়ের পর ওই নেতা সরে গেলেও মিছিলে তাল মিলিয়ে হাততালির সঙ্গে নাচতে দেখা যায় সংসদ সদস্য সিদ্দিকুর রহমানকে।

থাপ্পড়ের শিকার ফেরদৌস বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ফেরদৌস আলম বলেন, তপশিলের সমর্থনে এমপির সঙ্গে তারা আনন্দ মিছিল করছিলেন। মিছিলের শেষের দিকে গুরুত্বপূর্ণ একটি খবর দিতে গিয়েছিলেন এমপির কাছে। খবরটি না শুনে এমপি তাকে থাপ্পড় মারেন। তবে এটি নিয়ে তার কোনো অভিযোগ নেই। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, একজন সংসদ সদস্য হয়ে প্রকাশ্যে একের পর এক কুরুচিপূর্ণ ঘটনা ঘটাচ্ছেন। জনসম্মুখে হাত তালি দিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেছেন তিনি। এসব বিতর্কিত ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিও নিয়ে অনেকেই আবার টিকটক তৈরি করছেন। এতে করে ব্যাপকভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তা ছাড়া সিদ্দিক পাটোয়ারী পরীক্ষিত আওয়ামী লীগ নন। পাটোয়ারী ২০০৯ সালে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। এ কারণে দলের প্রতি এই এমপির কোনো ভালোবাসা নেই।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী মোবাইল ফোন না ধরায় এসব ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার একান্ত সহকারী মজনু পরে কথা বলবেন জানিয়ে আর ফোন ধরেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১১

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১২

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৩

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৯

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

২০
X