কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্র উত্তাল

বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে। ছবি : কালবেলা
বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা এখন উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। স্থানীয় প্রশাসন নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। অধিকাংশ মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহ নিরাপদে আসা শুরু করছে। এদিকে কলাপাড়া উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যটকরা ঢেউয়ের সঙ্গে মিতালি করছে। কেউ কেউ হোটেল মোটেল ও রিসোর্টে নিরাপদে চলে গেছে।

পর্যটক রিফাত বলেন, সমুদ্রেসৈকতের সৌন্দর্য দেখা যায় আবহাওয়া খারাপ হলেই। ভালো লাগছ সৈকতে বসে বড় বড় ঢেউ।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছি। আমরা পুরো টিম সৈকতে কাজ করছি।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়া উপজেলার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান বলেন, পুরো উপকূলজুড়ে গতকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা আবহাওয়া আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবমিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আবহাওয়ার সংকেত বাড়লে মাইকিং ও অন্যান্য প্রচার প্রচারণার কাজ শুরু করব। আমরা ১৭০ আশ্রয়কেন্দ্র ও ২০টি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X