সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৩২ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাস-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে সিলেটগামী বাস (সিলেট -ব ১১-০৬৫৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশা (সিলেট -থ -১২-৯৫৮০) এর মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা সিলেট সদরের খাদিমপাড়া ৩ নং রোড এলাকায় বাসিন্দা। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫)। তিনি একই এলাকার তাজুল ইসলামের পুত্র।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট তামাবিল মহাসড়কের নিকট কাটাগাঙ নামক স্থানে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থল থেকে তামাবিল হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সিএনজির তিন জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রোকেয়া বেগমের স্বামীকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত সিএনজি চালক মিজানুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ দিকে যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা তামাবিল হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশের ওসি জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে তিন জনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রোকেয়া বেগমের স্বামীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাস-সিএনজি অটোরিকশা আমাদের হেফাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X