ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামের একটি কলাক্ষেত থেকে মো. আসলাম হোসেন (৪৩) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে খবর পেয়ে পুলিশ রক্তাক্ত লাশটি উদ্ধার করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনাস্থলে ব্যবহৃত জামাকাপড়, একটি শাবল, কিছু বেগুন ও একটি কাঁচি পাওয়া গেছে। এ ঘটনায় বেগুন ক্ষেতের মালিক রামনগর গ্রামের মোস্তফাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মহারাজপুর ইউনিয়নের খামারাইল ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, সকালে রামনগর গ্রামের কলাক্ষেতে লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পেয়ে প্রথমে ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার এবং পরে প্রযুক্তি ব্যবহার করে লাশের পরিচয় শনাক্ত করে। নিহত আসলাম হোসেন পাবনা জেলার চাটমহরের ফরিদুল ইসলামের ছেলে।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান, নিহত ব্যক্তি দিনমজুরের কাজ করতে এই এলাকায় এসেছিলেন। তার মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে। সম্ভবত শাবল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। আবার অনেকে মনে করছেন, পাশের ক্ষেত থেকে বেগুন তোলার কারণে কেউ চোর সন্দেহে তাকে হত্যা করতে পারে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, মাথায় আঘাত করে আসলামকে হত্যা করা হয়েছে। আসলাম যেখানে পড়েছিলেন তার পাশের বেগুনক্ষেত ও শাবলের মালিক একই গ্রামের মোস্তফা। এ কারণে মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X