সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপির মিছিল, ট্রাক ভাঙচুর

সড়ক অবরোধ করে ট্রাক ভাঙচুর করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে ট্রাক ভাঙচুর করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে সিলেটে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি ও জামায়াত। রোববার (১৯ নভেম্বর) ভোরে সিলেট নগরীর বিমানবন্দর সড়ক, টুকের বাজার ও মেডিকেল রোড এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এইদিন দুপুরে খাসদবির এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে ট্রাক ভাঙচুর করে নেতাকর্মীরা। এ সময় নাশকতার অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে আটক করে পুলিশ। এ ছাড়া দুপুর দেড়টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে তারা।

এদিকে সকাল থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশাসহ স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। আন্তঃউপজেলা সড়কে স্বল্পসংখ্যক বাস চলাচল করলেও সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষ। অন্যদিকে সড়ক মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে। হরতালের কারণে নগরীর ছোট দোকানপাট খোলা থাকলেও বন্ধ রয়েছে শপিংমল ও বিপণি বিতান। স্থানীয় হাটবাজারগুলোতে স্বাভাবিক দিনের মতো খুলেছে দোকানপাট।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সরেজমিনে দেখা যায়, বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, রশিদপুর, নাজিরবাজার, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ কালবেলাকে বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ কোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X