সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়ার পর বিএনপি নেতা গ্রেপ্তার

তানভীর মাহমুদ পলাশ। ছবি : সংগৃহীত
তানভীর মাহমুদ পলাশ। ছবি : সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে মাঠের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশ দেওয়ার পরপরই সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই নির্দেশের বিজ্ঞপ্তিতে নিষ্ক্রিয় নেতাদের প্রতি সতর্কতা জারি করেন। রোববার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের ইবি রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইবি রোড এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার তানভীর মাহমুদ পলাশের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় জেলা ও উপজেলা বিএনপির ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় নেতাদের চলমান আন্দোলনে মাঠে থাকতে সতর্কতা জারি করে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্ট করেন তিনি। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশিত সূত্র উল্লেখ করে পোস্টটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জেলা বিএনপির অধীনস্থ ১৮টি ইউনিট অর্থাৎ সব জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিতে থাকা যেসব নেতারা এখনো এক দফা দাবি আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হন নাই, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন না করে বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় তানভীর মাহমুদ পলাশকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১০

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১১

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১২

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৩

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৪

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৫

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৭

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৮

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৯

আমি কারও জমি দখল করিনি: কাফি

২০
X