টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ছবি : কালবেলা

ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ঘরমুখো যানবাহনের চাপবৃদ্ধি পাচ্ছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দূরপাল্লার যানবাহনের সংখ্যা বাড়লেও এখনো কোথাও যানজটের সৃষ্টি হয়নি। উত্তরবঙ্গগামী লেনে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বাড়ছে। অপরদিকে ঢাকাগামী লেনে পশুবাহী ট্রাক ও আসন খালি নিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে। তবে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে ভুয়াপুর লিংক রোড দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করার কারণে এ সড়কে ধীরগতিতে চলছে যানবাহন।

মহাসড়ক যানজটমুক্ত রাখতে সাত শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে সেতু এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনও লক্ষ্য করা গেছে। সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়েছে। চালকরা জানান বিকেলের পর থেকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে যানজটের আশঙ্কা রয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

তার মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু-পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদযাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু-পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথ টোল আদায় করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X