মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৫-৬ বছরের মধ্যে মামলাজট কমবে : প্রধান বিচারপতি

সোমবার মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি : কালবেলা
সোমবার মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি : কালবেলা

আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মামলাজট কমবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আইনজীবীরা যদি আমাদের বিচারকদের সহযোগিতা করেন তাহলে মামলাজট মোকাবিলা করতে পারব।’

সোমবার (২৬ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘২০২০ ও ২০২১ সালে করোনার কারণে আমাদের মামলার কার্যক্রমে গতি কিছুটা কমে যায়। ২০২২ সালে এসে এই গতি বেড়েছে। দেশের ৩৬ জেলায় মামলার নিষ্পত্তির হার একশর বেশি হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, যদি গতি বাড়াতে পারি তাহলে আগামী ৫-৬ বছরের মধ্যে মামলার জট কমাতে পারব। যাতে স্বল্প সময়ে মানুষ ন্যায়বিচার পায় তার ব্যবস্থা করব।’

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বৈশ্বিক সমস্যা মোকাবিলা করতে হয়েছে। দেশের আর্থিক সংগতি বেড়েছে, দেশ সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই গতিশীল রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দায়িত্ব হচ্ছে বিচারব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া। এই এগিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এরই একটা হচ্ছে ন্যায়কুঞ্জ।’

প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের গতি বাড়াতে নিয়োগ দেওয়া হচ্ছে নতুন বিচারক। সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা আর হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকেএম তোফায়েল হাসান, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১১

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১২

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৪

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৬

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৭

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৮

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৯

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

২০
X