যশোর ব্যুরো ও মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৩:১২ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:১৫ এএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঝরল যুবকের প্রাণ

ছুরিকাঘাতে নিহত জসিমের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
ছুরিকাঘাতে নিহত জসিমের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম মোহাম্মদ জসিম।

সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর মণিহার কোল্ড স্টোর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জসিম মণিরামপুর উপজেলার আকোখা গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে। তিনি মণিরামপুর ভাই ভাই গোল্ড ফিশারিজের ম্যানেজার পদে চাকরি করতেন।

কী ঘটেছিল

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মণিহার কোল্ড স্টোর মোড়ে মোটরসাইকেলে তিনজন যুবক এসে জসিমের ডান পায়ে ছুরিকাঘাত করে মোটরসাইকেলে পালিয়ে যান। ওই সময় তারা জসিমের ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জসিমকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

কী বলছেন স্বজনরা

নিহতের ভাই নয়ন হোসেন বলেন, ‘জসিম হ্যাচারি থেকে কাজ শেষে এক সহকর্মীর সঙ্গে শহরে আসেন। তবে, কী কারণে এসেছিলেন সেটা আমরা জানি না। রাতে খবর পেয়েছি, জসিমকে কারা ছুরি মেরেছে। এসে দেখি ভাইয়ের নিথর দেহ হাসপাতাল মর্গে পড়ে আছে।’

জসিমের বন্ধু তরিকুল ইসলাম বলেন, ‘জসিম মাছের আড়তে ম্যানেজারি করে। আমাদের জানামতে তার সাথে কারও শত্রুতা নেই। কিন্তু ব্যবসায়ীক লেনদেনে কারও সাথে কোনো বিবাদ আছে কিনা জানা নেই।’

অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, জসিম নামে ছুরিকাঘাতে আহত যুবককে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে একটি স্টেপ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কী বলছে পুলিশ

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান জানান, পুলিশের একাধিক টিম তদন্ত করছে। দ্রুত আসামিদের আটক করা হবে।

যশোর কোতোয়ালি মডেল ওসি তাজুল ইসলাম জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X