কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ঘটনাস্থলে যাত্রী ও উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ঘটনাস্থলে যাত্রী ও উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়েছে। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই ট্রেনের বহু যাত্রী। শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান।

জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। ইঞ্জিনসহ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

রাত ৮টা ৪০মিনিটে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে এখন পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌছায়নি। বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ ছাড়াও উদ্ধার কাজে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন আসছে। এ দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধুলি ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। আশা করা হচ্ছে দেড় ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X