শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পেলেন কাজী জাফর উল্লাহ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কাজী জাফর উল্লাহ মনোনয়ন পাওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
কাজী জাফর উল্লাহ মনোনয়ন পাওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঘোষিত এ তালিকায় ফরিদপুর -৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

এ খবরে ফরিদপুরের ভাঙ্গায় ও প্রতিটি ইউনিয়নে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। এমন খবরে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান আওয়ামী লীগের ভাঙ্গা উপজেলার-১ নং যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ।

তিনি জানান, ফরিদপুর-৪ আসনে গত ১০ বছর ধরে নৌকার লোকজন অবহেলিত ছিল। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু মজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্র এমপি ছিলেন দুইবার। তিনি বঙ্গবন্ধুর দৌহিত্রের পরিচয় দিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে এলাকার জনগণ তার ধাপ্পাবাজি আর চাপাবাজি বুঝতে পেরেছেন। এবার তৃণমূল আওয়ামী লীগ অঙ্গসংগঠন এরা তাদের ভুল বুঝতে পেরে বলে দলে দলে কাজী জাফর উল্লার কাছে হাত মিলাচ্ছেন। এবার আমরা আশাবাদী ১০০% নৌকার বিজয় হবে।

তিনি আরও জানান, এ খবরে ভাঙ্গা উপজেলার স্বতন্ত্র শিবির থেকে একাধিক নেতা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তারা কাজী জাফরউল্লাহর হাতে হাত মিলিয়েছেন। এরা হচ্ছেন, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, হামিরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, মানিকদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় ৩ হাজার ৩৬২টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১০

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১১

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১২

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৩

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৪

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৫

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৬

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৭

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৮

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৯

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

২০
X