বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে আমু, ভোলায় তোফায়েল

আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ । ছবি : সংগৃহীত
আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ । ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে লড়বেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রবীণ নেতা তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৫০ বছর ধরে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়ন পাচ্ছেন এই দুই নেতা। দলের কর্মী হয়ে রাজনীতি শুরু করা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এখন উপদেষ্টামণ্ডলীর সদস্য।

আমির হোসেন আমু ঝালকাঠি-২ এবং ভোলা-১ আসন থেকে তোফায়েল আহমেদ এবারও নৌকা নিয়ে নির্বাচন করবেন।

নির্বাচনী তথ্যে দেখা গেছে, ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আমির হোসেন আমু প্রথমবার প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগ (মালেক) অংশ থেকে। ওই ভোটে তিনি বিএনপির আব্দুর রবের কাছে হেরে যান। পরে ১৯৮৬ সালের ৭ মে, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ২০০১ সালের ১ ফেব্রুয়ারি, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে লড়েন।

এর মধ্যে ১৯৯৬ সালের ১২ জুনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচিত হন তিনি। পরে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে জয়ী হয়ে সংসদে যান এই নেতা।

এদিকে বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ ১৯৭৩ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার মনোনয়ন পান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে দল তার ওপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দেন। ৮ বারের দলীয় মনোনয়ন পেয়ে ৫ বারই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তার আসনে দলের আরেক নেতা ইউসুফ হোসেন হুমায়ুনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১০

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

১১

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

১২

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

১৩

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

১৪

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

১৫

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

১৬

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১৭

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১৮

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১৯

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

২০
X