বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক নায়েবকে বদলি

নায়েব মো. সানোয়ার হোসেন ও অফিস সহায়ক আহাম্মদ। ছবি : সংগৃহীত
নায়েব মো. সানোয়ার হোসেন ও অফিস সহায়ক আহাম্মদ। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খারিজ করতে ‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক ও অভিযুক্ত নায়েবকে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

অভিযুক্ত নায়েব মো. সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন ভূমি অফিসে ও অফিস সহায়ক আহাম্মদকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বদলি করা হয়।

মাহবুবুর রহমান জানান, অফিস সহায়ক আহাম্মদের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা মিললে তাৎক্ষণিক তাকে শোকজ করা হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে অফিস সহায়ক আহাম্মদকে বদলির আদেশ দেন।

অপরদিকে নায়েব মো. সানোয়ার হোসেনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় ১২৬ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে নায়েবের কাছে তার লিখিত বক্তব্য চাওয়া হয়। পরে নায়েবের লিখিত বক্তব্যসহ ভুক্তভোগীদের অভিযোগের কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে নায়েবকেও বদলির আদেশ দেন। এ ছাড়া ২৭ নভেম্বর নায়েব এবং অভিযোগকারীদের শুনানির তারিখ নির্ধারিত হলে অর্ধশত ভুক্তভোগী এতে উপস্থিত হন এবং নায়েবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে নায়েবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফের প্রতিবেদন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নামজারি খারিজের সরকারি ফি ১ হাজার ১০০ টাকা। কিন্তু ওই খারিজ সম্পন্ন করতে রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সানোয়ার হোসেনকে ঘুষ দিতে হতো ৮ হাজার থেকে ৩০ হাজার টাকারও বেশি।

তবে ঘুষের টাকা নায়েব নিজের হাতে না নিয়ে কৌশলে তার অফিস সহায়ক আহাম্মদ এবং তার প্রতিবেশী ভাতিজা হিরকের মাধ্যমে লেনদেন করতেন। সম্প্রতি খারিজের জন্য অফিস সহায়কের ঘুষের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়। অন্যদিকে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার (নায়েব) বিরুদ্ধেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন ১২৬ জন ভুক্তভোগী। পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে নায়েব এবং অফিস সহায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X