চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

১৬ কেজি স্বর্ণের বারসহ আটক ১ 

উদ্ধার ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ৯৬টি স্বর্ণের বার। ছবি : কালবেলা
উদ্ধার ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ৯৬টি স্বর্ণের বার। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মোটরসাইকেলসহ আটক করা হয়েছে একজন পাচারকারীকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ৩টার সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তার নির্দেশনা ও পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় সীমান্তের ৭৭/২ এস সীমান্ত পিলার থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এদিন দুপুর ১টার দিকে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি দর্শনা থেকে কার্পাসডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় বিজিবির সশস্ত্র টহলদল তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানরা তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের আশাদুল হকের ছেলে নাজমুল ইসলাম। তার দেহ তল্লাশি করে কিছু না পেয়ে একপর্যায়ে তার মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্স থেকে ছোট ও বড় মোট ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। এ বিষয়ে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে আসামিকে দর্শনা থানায় সোপর্দ ও উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X