বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে উপজেলা কৃষকদলের সভাপতি গ্রেপ্তার

কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। ছবি : কালবেলা
কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে নাশকতা মামলায় উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

জাহাঙ্গীর বিশ্বাস (৫০) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ও বাকেরগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি।

বরিশাল র‌্যাব-৮, সিপিএসসির একটি টিম অভিযান চালিয়ে (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বরিশাল মহানগরের কোতোয়ালি থানাধীন লঞ্চঘাট এলাকা থেকে বাকেরগঞ্জ থানায় বিস্ফোরক ও নাশকতার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর বিশ্বাসসহ ৫৪ জন বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গত ৫ নভেম্বর বাকেরগঞ্জ থানার নিয়মিত পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। তবে ককটেলগুলো গাড়িতে পড়েনি। ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন বাকেরগঞ্জ থানা পুলিশ।

উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের গ্রেপ্তারের বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান কালবেলাকে বলেন, আমাদের থানায় নাশকতার মামলায় বরিশাল র‌্যাব-৮ এর একটি টিম জাহাঙ্গীরকে বরিশাল থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার জাহাঙ্গীরকে মঙ্গলবার (২৮ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১০

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১১

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৩

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৪

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৭

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১৮

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৯

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২০
X