কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অবৈধ : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ বর্ধিত সভায় বক্তৃতা দিচ্ছেন আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ বর্ধিত সভায় বক্তৃতা দিচ্ছেন আইনমন্ত্রী

সংবিধান এবং সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে এবং সেজন্য তত্ত্বাবধায়ক সরকার বলে আর কোনো সরকার আসবে না। তাই এই সরকার থাকা অবস্থায় আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে অথবা জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ ব্যাপারে আপনাদের সন্দেহ থাকা উচিত না। অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার প্রথা আসবে না। এটা সংবিধানে অবৈধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আনিসুল হক।

আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ আয়োজিত চারগাছ এন.আই ভূইয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) থেকে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন মানুষ কষ্ট পায়। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই মানুষের এই কষ্ট কমিয়ে আনা হবে। তবে বৈশ্বিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কোনো সিন্ডিকেট যাতে তার সুযোগ নিতে না পারে সেজন্য সরকার সজাগ রয়েছে।

মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় বর্ধিত সভায় কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভুইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ভুইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মইনাল হোসেনসহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের সর্ববৃহৎ কসবা উপজেলার মনকাশাইর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিমুল ইহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানীসহ দলীয় নেতাকর্মীগণ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X