উপকূল প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির জন্য মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির জন্য মানববন্ধন। ছবি : কালবেলা

জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগরের উপকূলীয় গাবুরা ইউনিয়নের হরিশখালিতে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় নারীরা খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় শ্যামনগরে দুর্ভোগের সীমা নেই। এর মধ্যে সুপেয় পানির সংকট অন্যতম। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। অতি লবণাক্ত পানি ব্যবহারের ফলে শিশু ও নারীদের চর্মরোগ, নারীদের গর্ভপাত, অপরিপক্ক ও প্রতিবন্ধী সন্তান জন্মদানসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত আক্রান্ত হতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও তীব্র হচ্ছে।

বক্তারা উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দূরীকরণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বারসিক কর্মকর্তা মননঞ্জয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, আজমুন নাহার বেগম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহিন হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাইদুল ইসলাম, বারসিকর বরষা গাইন, লিপিকা গাইন, মুকুন্দ ঘোষ প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১১

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১২

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৫

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৬

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৮

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৯

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

২০
X