বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ ও ভারতের দুই শতাধিক কবি ও সাহিত্যিক এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সংগঠনের উপদেষ্টা বজলুল করিম বাহারের সভাপতিত্বে সম্মানিত অতিথি থাকবেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্তী, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও প্রশিকা’র চেয়ারম্যান রোকেয়া ইসলাম।

দুই দিনে ১৬টি পর্বে কবি-সাহিত্যিকরা কবিতা পাঠ, আড্ডা, সেমিনার এবং বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। দ্বিতীয় দিন শনিবার (২ ডিসেম্বর) পুরস্কার প্রদান পর্বে প্রধান অতিথি থাকবেন কবি আসাদ মান্নান, প্রধান আলোচক থাকবেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমিনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত কথাসাহিত্যিক ইকতিয়ার চৌধুরী, টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, কবি মাকিদ হায়দার, কবি সুনীল মাজি প্রমুখ। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক জানান, কবি সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, কবিতাপত্র ‘নিওর’সহ একাধিক প্রকাশনা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল থেকেই সম্মেলনে কবি-সাহিত্যিকরা অংশ নিতে বগুড়ায় আসবেন। এবার কবিতা, কথাসাহিত্য, প্রকাশনা, লিটলম্যাগ সম্পাদনা ও সাংবাদিকতায় ৫ জন পুরস্কৃত হবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১১

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১২

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৪

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৬

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৭

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৮

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৯

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

২০
X