গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলরত ফেরি। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলরত ফেরি। ছবি : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পানির গভীরতা কমে যাওয়ায় দুই সপ্তাহ ধরে ৬ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করছে। এতে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। পাশাপাশি জ্বালানি খরচও বেড়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় ১৮টি ফেরি রয়েছে। অবরোধে যানবাহন তেমন না থাকায় দিনে রো রো (বড়) ফেরি চলাচল বন্ধ থাকছে। স্থানীয় এবং ব্যক্তিগত গাড়ি পারাপার হওয়ায় ইউটিলিটি (ছোট) ফেরি চালু রয়েছে। পানির গভীরতা কমে যাওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে সরাসরি ফেরি চলাচল করতে পারছে না। প্রতিটি রো রো (বড়) ফেরি চলাচলের জন্য কমপক্ষে আট ফুট পানির গভীরতা থাকা দরকার। কিন্তু নদীতে পানি কমে এই নৌপথের বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে।

প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় চলাচলকারী বড় ফেরিগুলো নির্দিষ্ট চ্যানেল ছেড়ে গোয়ালন্দ উপজেলার আংকের শেখেরপাড়া ঘুরে চলাচল করছে। মাত্র তিন কিলোমিটার নৌপথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত ৬ কিলোমিটার। এতে অতিরিক্ত ২০ মিনিটের মতো সময় বেশি লাগছে, জ্বালানি খরচ বেড়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত রো রো (বড়) ফেরির কেরামত আলীর মাস্টার বলেন, যানবাহন তেমন একটা না থাকায় আমাদের মতো সব বড় ফেরিগুলোকে ঘাটে নোঙর করে বসে থাকতে হচ্ছে। রাতের বেলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে কিছু সবজি বা জরুরি পণ্যবাহী গাড়ি নদী পাড়ি দিতে আসায় বড় ফেরিগুলো চালানো হয়। এ ছাড়া দিনের বেশির ভাগ সময় ছোট ফেরিগুলো চালু রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌপথের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। পানির গভীরতা কমে ডুবোচর জেগে ওঠায় সরাসরি ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে প্রায় দ্বিগুণ পথ ঘুরে আমাদের প্রাকৃতিক চ্যানেল দিয়ে চলাচল করতে হচ্ছে। আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়া পৌঁছাতে লাগতো ৩৫ থেকে ৪০ মিনিট এবং দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় লাগতো ৩০ থেকে ৩৫ মিনিট। বর্তমানে উভয় দিকে অতিরিক্ত ১৫ থেকে ২০ মিনিট সময় বেশি লাগছে। এতে সময় বেশি লাগার সঙ্গে সঙ্গে জ্বালানি খরচও অনেক বেড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বর্ষাকালে নদী ভরাট থাকায় পর্যাপ্ত পানি থাকে। ফেরি চলাচলে তেমন কোনো সমস্যা হয় না। স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে। এই শুষ্ক মৌসুমে প্রতিদিন পানি কমছে। এ ছাড়া এই নৌপথে ডুবোচর জেগে ওঠায় উপায় না পেয়ে দুই সপ্তাহ ধরে দীর্ঘপথ ঘুরে ফেরি চলাচল করছে। এই নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরি থাকলেও প্রয়োজন অনুসারে ফেরি চালানো হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ আলী বলেন, সাধারণত শীত মৌসুমে পানি দ্রুত কমতে থাকে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া ঘাটের কাছাকাছি ডুবোচর জেগে উঠেছে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে ফেরি চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১০

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১১

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৪

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১৫

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১৬

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

১৮

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

১৯

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

২০
X