ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পশুর হাটে ক্রেতা-বিক্রেতা সবাই অখুশি

বাগেরহাটের পশুর হাট। ছবি: কালবেলা
বাগেরহাটের পশুর হাট। ছবি: কালবেলা

বাগেরহাটের ফকিরহাট ও তার আশপাশে কোরবানির হাটে প্রচুরসংখ্যক গবাদিপশু উঠেছে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম পশুর হাট। বিক্রিও হচ্ছে বিভিন্ন আকারের গরু-ছাগল। তবে ক্রেতা-বিক্রেতা কেউ খুশি নয়।

জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বেতাগা এবং পার্শ্ববর্তী লখপুর ও ফয়লা পশুর হাট ঘুরে দেখা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর পশুর দাম অনেক বেশি। বাজেটের মধ্যে কোরবানির পশু কিনতে গিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। ফলে বড় ও মাঝারি গরুর চেয়ে ছোট গরুর চাহিদা অনেক বেশি।

অন্যদিকে বিক্রেতাদের দাবি, গো-খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধির ফলে বছরজুড়ে তাদের যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার চেয়ে কম টাকায় বিক্রি করতে হচ্ছে পশু। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।

ব্যাপারীরা বলছেন, গত বছর কোরবানির গরু আনুমানিক ২৫ থেকে ২৮ হাজার টাকা মণ ধরে বিক্রি করা হয়েছিল। এবার তা ৩৩ থেকে ৩৫ হাজার টাকা মণ ধরে দাম চাওয়া হচ্ছে। দরদামের মাধ্যমে দাম একটু কম বেশি হতে পারে। তবে গত বছরের তুলনায় এবার মণপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা বেশি দিয়েই কোরবানির গরু কিনতে হচ্ছে বলে একাধিক ক্রেতা জানান।

পশুরহাট ঘুরে দেখা গেছে, ভোর রাত থেকে ট্রাক, কাটা টেম্পো, নসিমন, করিমন ও ভটভটি বোঝাই করে গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যাপারীরা। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারা ভিড় করতে থাকেন। তবে গত বছরের তুলনায় ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন গরুর ব্যাপারীরা। গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও রয়েছে হাটগুলোতে।

গরুর হাটের ইজারা গ্রহণকারী বেতাগা ট্রেডার্সের পরিচালক আনন্দ দাশ জানান, ব্যাপারীরা বিভিন্ন জেলা থেকে এখানে কোরবানির পশু নিয়ে আসেন। বোতাগা ও লখপুর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি ভলেন্টিয়ার টিম রয়েছে। জাল টাকা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর হাটে গবাদিপশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এ ছাড়া পশু বিক্রির টাকা নিয়ে গন্তব্যে যেতে কারও কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে হাট ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট টিমকে জানানোর পরামর্শ প্রদান করেন।

ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, উপজেলায় এবার ১০ হাজার কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে। ফকিরহাটে ছোট বড় এক হাজার খামারি প্রায় ১৩ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এ ছাড়া হাটগুলোতে দূরবর্তী অঞ্চল থেকেও কোরবানির পশু আসে। পশুরহাটে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X