আব্দুল্লাহ আল মুজাহিদ, চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

আয় না থাকায় রাজিবপুরে থাকতে চান না কোনো সাব-রেজিস্ট্রার

রাজিবপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়। ছবি : কালবেলা
রাজিবপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চর রাজিবপুরে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার না থাকায় ব্যাহত হচ্ছে জমি রেজিস্ট্রি কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। সেই সাথে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

দীর্ঘদিন ধরে চর রাজিবপুর উপজেলায় সাব-রেজিস্ট্রার না থাকায় পাশের উপজেলা রৌমারীর সাব-রেজিস্ট্রার শাহীন আলমকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। শুরুতে সপ্তাহের প্রতি সোমবার জমি রেজিস্ট্রি হলেও এখন প্রতি মাসে হচ্ছে মাত্র দুবার অথচ রৌমারীতে প্রতি সপ্তাহেই হচ্ছে জমি রেজিস্ট্রি।

সরেজমিনে চর রাজিবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দেখা যায়, ১৫ দিন পরপর জমি রেজিস্ট্রি হওয়ায় অলস সময় কাটাচ্ছেন দলিল লেখকসহ সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা।

দলিল লেখকরা জানিয়েছেন, মাসে দুদিন রেজিস্ট্রি করতে আসা লোকদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ব্যাংক ড্রাফট, জমির নানা কাগজপত্র ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করতেই বেলা শেষ হয়ে যায়। ওই দিন কোনো কারণে জমি রেজিস্ট্রি করতে না পারলে পনেরো দিন অপেক্ষা করতে হয়। এসব জটিলতার কারণে জমির মালিক জমি বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে দলিল লেখকরাও বেকার হয়ে পড়ছে।

কোদালকাটির চর থেকে জমি রেজিস্ট্রি করতে আসা লোকমান হোসেন জানান, আমরা অশিক্ষিত মানুষ, রেজিস্ট্রি করতে কী কী কাগজ লাগে জানি না। এক মাস থেকে ঘুরতেছি, এখনো কাজ শেষ কতে পারিনি।

ভেলামারীর চরের সাইফুল ইসলাম জানান, জমি রেজিস্ট্রি করতে অনেক ঝামেলা। বড় স্যার নাকি নাই তাই অনেক দিন থেকে ঘুরতেছি। রেজিস্ট্রি খরচও অনেক বেড়ে গেছে। এখন তো জমি কেনাবেচা করাই মুশকিল। চর রাজিবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারী বলেন, এখানে কামাই নাই তাই কোনো সাব-রেজিস্ট্রার থাকতে চান না। এ উপজেলায় মাত্র তিনটা ইউনিয়ন, যখন কিছু দলিল জমা হয়, তখন স্যার এসে দলিল পার করে দিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার শাহীন আলমকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই তবে আমি এখনই খোঁজ নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১০

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১১

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১২

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৩

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৫

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৬

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৭

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৮

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৯

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

২০
X