খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

খানসামায় আমন সংগ্রহের উদ্বোধন

আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা
আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে খানসামা খাদ্য গুদাম প্রাঙ্গণে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।

জানা যায়, খানসামা এলএসডিতে ৫৪০ টন চাল ও ৪১৪ টন ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপজেলায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতি কেজি ধান ৩০ টাকা ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে কেনা হবে। ক্রয়ের উদ্বোধনী দিনে মেসার্স তছিল উদ্দিন হাস্কিং মিল থেকে চাল সরবরাহ করা হয়।

নিয়মবহির্ভূতভাবে ধান ও চাল সংগ্রহ করলে কঠোর ব্যবস্থা কথা উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক ও মিলার উভয়ই যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে সবাইকে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমেদ শাহ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. ফয়সাল আখতার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ কৃষক ও মিলাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১০

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১১

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১২

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৩

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৪

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৫

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৬

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৭

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৮

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৯

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

২০
X