ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকেই ছাড়ার দাবি, রেলপথ অবরোধ

ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

বিজয় এক্সপ্রেস ট্রেনের শুরুর পয়েন্ট পরিবর্তনের প্রতিবাদে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। ময়মনসিংহ থেকেই ট্রেনটি ছাড়ার দাবিতে শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল থেকেই ময়মনসিংহ রেলস্টেশনের কাছে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। নাগরিক সমাজের ব্যানারে সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছলে রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীরা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে এসে পৌঁছালে রেললাইনের ওপর শুয়ে এবং প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনটির স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহে বহাল রাখার দাবিতে স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, ময়মনসিংহবাসীর দাবির ফলে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলতে শুরু করে। এটি ময়মনসিংহ থেকে চলা একমাত্র আন্তঃনগর ট্রেন। কিন্তু সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে চট্টগ্রামে চলাচল করার ঘোষণা দেয়। এতে কমে গেছে টিকিট বরাদ্দ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসে ট্রেন ছেড়ে দিলে ঘণ্টাখানেক পর জামালপুর-ময়মনসিংহ রেল চলাচল শুরু হয়। তবে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে বুধবার ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর আগে রেলওয়ে কর্তৃপক্ষের এক প্রজ্ঞাপনে ১ ডিসেম্বর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর রেলস্টেশন থেকে চলাচল করবে বলে জানানো হয়। এর প্রতিবাদে মাসখানেক ধরেই আন্দোলন করছে ময়মনসিংহের একাধিক সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১০

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১১

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৩

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১৪

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৬

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৮

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৯

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

২০
X