বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগর যুবদল সভাপতিকে অব্যাহতি

বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। ছবি : সংগৃহীত
বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। ছবি : সংগৃহীত

চলমান সরকারবিরোধী একদফার আন্দোলনে না থাকার কারণে বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলমান গণআন্দোলনে বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম অনুপস্থিত থাকায় তার স্থলে মহানগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদুর রহমানকে মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনকে বরিশাল মহানগর যুবদলের প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।

মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান।

এর আগে একই কারণে গত ২৫ নভেম্বর বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনিকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্ত করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X