চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় মোতালেবের সমর্থকদের হুমকির অভিযোগে দুই থানায় জিডি

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী এম মোতালেব সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দুই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সাতকানিয়া ও লোহাগাড়া থানায় জিডি করেন এম মোতালেব। জিডির বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ও লোহাগাড়া থানার (ওসি) মো. রাশেদুল ইসলাম। সাতকানিয়া থানার জিডি নম্বর-৮২ ও লোহাগাড়া থানার জিডি নম্বর-৭৬।

জিডিতে অভিযোগ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকালে নিয়মানুযায়ী আমাকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত একটি তালিকা সংযুক্ত করতে হয়। উক্ত তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচন কমিশনার যখন যাচাই করতে যায় তখন আমার পক্ষে স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের স্বস্থানে পাওয়া যায়নি কেউ কেউ স্বাক্ষর অস্বীকার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খবর নিয়ে জানতে পারি আমার প্রতিপক্ষ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর লোকজন আমার পক্ষে স্বাক্ষর দেওয়া লোকদের হুমকি-ধমকি দিয়েছে। এই হুমকির কারণে অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখেছে। এমতাবস্থায়, ভবিষ্যতে আমার নির্বাচনী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা বিবেচনায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এইরূপ কোনো ঘটনা ঘটলে আমি অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X