কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে রডবোঝাই ট্রাকে আগুন

আগুনে পোড়া ট্রাক। ছবি : কালবেলা
আগুনে পোড়া ট্রাক। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) ভোরে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক আহত হয়েছেন। আহত ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে রডবোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে ট্রাকটি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন লেগে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালিয়াকৈর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চালকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, তাদের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে আগুনে ট্রাকের অধিকাংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১০

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১১

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

১২

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

১৩

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১৪

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১৫

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

১৬

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

১৭

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

১৮

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

১৯

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২০
X