মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে হেরোইনসহ দম্পতি আটক

আটক খাইরুল ও তার স্ত্রী রিতা। ছবি : কালবেলা
আটক খাইরুল ও তার স্ত্রী রিতা। ছবি : কালবেলা

মেহেরপুরে ১২ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক সরবরাহের কাজে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটকরা হলো- মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের আসমান আলীর ছেলে খায়রুল ইসলাম (৩৭) এবং তার স্ত্রী মোছা. রিতা খাতুন (৩২)।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এক বিশেষ অভিযানে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদকসহ তাদের সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে আটক করে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের একটি চালান হাত বদল হচ্ছে বিশেষ সূত্রে এমন খবর পেয়ে জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবুল হাশেমের নেতৃত্বে একটি দল রোববার দুপুরে রাজাপুর গ্রামের হাফিজুল ইসলামের কলাবাগানের সন্নিকটে অবস্থান নেয়। এ সময় একটি নম্বর প্লেটবিহীন টিভিএস মোটরসাইকেলের গতিরোধ করে আরোহীদের তল্লাশি করে ১২ গ্রাম হেরোইন পাওয়া যায়। এসময় খাইরুল ও তার স্ত্রী রিতাকে আটক করা হয়।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল হাশেম বলেন, জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। আটক দম্পতির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X