নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

নীলফামারী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নীলফামারী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নীলফামারীতে পৃথক দুটি স্থানে আন্তঃনগর দুটি ট্রেনের নিচে কাটা পড়ে একজন ব্যবসায়ী ও একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার সৈয়দপুর শহরের এক নম্বর রেলক্রসিং এবং সকালে জেলা সদরের খয়রাত নগর রেলওয়ে স্টেশনের অদূরে এই পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈয়দপুর পৌরশহরের মুন্সিপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে ব্যবসায়ী জায়েদ হোসেন খান চঞ্চল (৬৮) ও জেলা সদরের সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের জবান আলীর ছেলে মানসিক ভারসাম্যহীন রোগী ফয়জুল ইসলাম (৬৫)। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মো. সাকিউল আযম।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মো. সাকিউল আযম জানান, রোববার সকাল ৭টার দিকে খয়রাত নগর স্টেশনের অদূরে চিলাহাটী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান বৃদ্ধ ফয়জুল ইসলাম (৬৫)। ফয়জুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

অপরদিকে সৈয়দপুর শহরের এক নম্বর রেলক্রসিং এর অদূরে রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ব্যবসায়ী জায়েদ হোসেন খান চঞ্চল (৬৮)। তিনি নওগাঁ জেলার রানী নগরের দুর্গাপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

ওসি মো. সাকিউল আযম জানান, পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X