সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রী নারীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

অভিযুক্ত সোহাগ মুন্সী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সোহাগ মুন্সী। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সোহাগ মুন্সী (৩০) ও তার সহযোগীরা। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) রাতে আশুলিয়ার গাজিরচটের চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৮ জুন) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই মিলন ফকির।

আহতরা হলেন জামগড়া এলাকার মো. আজহার ভূঁইয়া (২৮) ও ইশতিয়াক ভূঁইয়া (২৫), সোহান (২৮), আরিফ হোসেন রিজভি (২৯) ও তুহিন মিয়া (২৭)। তারা সবাই আশুলিয়ার গাজিরচটের বাসিন্দা।

অভিযুক্ত সোহাগ মুন্সী আশুলিয়ার গাজিরচটের বসুন্ধরার চারালপাড়া এলাকা বাসিন্দা। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তার সহযোগীদের পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা জানান, সড়কে যানজটের সৃষ্টি হওয়ার কারণে আহত ইশতিয়াক ভূঁইয়াসহ দুই বন্ধু মোটরসাইকেলে করে ওই এলাকার আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় চারালপাড়ায় পৌঁছালে ঈদে ঘরমুখো দুই যাত্রীকে রিকশা থেকে টেনেহেঁচড়ে নামিয়ে বসুন্ধরা মাঠের দিকে নিয়ে যেতে দেখে সোহাগকে বাধা দেয় তারা। পরে সোহাগ মুন্সী তাদের মারধর শুরু করেন। এ সময় ইসতিয়াক তার পরিবারকে খবর দিলে সেখানে তার বড় ভাই আজহার উপস্থিত হন। আজহারকে দেখেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সোহাগ মুন্সী ও তার সহযোগীরা। এ সময় বাকি আহতরা তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও তাদের বেধড়ক মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে সোহেল স্কয়ার হাসপাতালে নিলে ইশতিয়াক ও আজহারের অবস্থার অবনতি হয়। পরে তাদের সাভারের এনাম মেডিকেলে রেফার্ড করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, ‘এ ঘটনার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দেখতে হাসপাতালে যাই। তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X